মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে জিসান মৃধা (১৮) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এ সময় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় জিসান মৃধাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া আরও ৫৪ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ শনিবার দুপুরে থাই এয়ারওয়েজের (টিজি-৩২১) একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান...
২৬ মিনিট আগে
রাজধানীতে পৃথক দুটি ঘটনায় হাসপাতাল ও বাসার ভবন থেকে পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন—বাড্ডা আফতাবনগরের মনিকা আক্তার (২৭) ও ধানমন্ডির আসমা আক্তার (৩০)। শনিবার (১৩জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে দুটি মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। মৃত আসমা আক্তারের ভাই মোজাম্মেল হক জানান...
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে তাবলিগ জামাতে ইমামের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ বলছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
১ ঘণ্টা আগে
মাদারীপুর শহরের একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একই পরিবারের তিনজনসহ ১৬ জন। গতকাল শুক্রবার রাত ৯টা থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এসব রোগী ভর্তি হন। এ ঘটনায় দুজনকে দুপুরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
১ ঘণ্টা আগে