
মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।’
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে। জেসি ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা জেসিকে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ও কমলগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।
জেসির চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে ওঠার পর জেসি স্বাভাবিকভাবেই দৈনন্দিন কাজ করছিলেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলেও জানান তিনি।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এসআই আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে অতি বিষধর প্রজাতির পাঁচটি ‘মনোক্লেড কোবরা’ বা পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের পানিশালা এলাকায় জাপান প্রবাসী মুজাহিদ...
২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (কম্পিউটার অপারেটর) রিয়াজুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন।
৩৪ মিনিট আগে
মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক ও সপ্তদশ শতকের রোমান্টিক কবি দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এবার ২০২৫ ও ২০২৬ সালের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দুই বছরে বিভিন্ন ক্যাটাগরিতে পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের সাত গুণীজন।
৪১ মিনিট আগে
বগুড়া জেলা সদরে আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফাঁকা গুলি ছুড়ে মহড়া দেওয়ার পর দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর আহত মোকছেদুল হাসান (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার সাত দিন পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল...
১ ঘণ্টা আগে