
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে অতি বিষধর প্রজাতির পাঁচটি ‘মনোক্লেড কোবরা’ বা পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের পানিশালা এলাকায় জাপান প্রবাসী মুজাহিদ আলীর বাসভবন থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের সিঁড়ির নিচে কয়েকটি সাপের উপস্থিতি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে সাড়া না পেয়ে তারা রাজকান্দি বন বিভাগ ও বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
সংবাদ পেয়ে রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে সিঁড়ির নিচে তল্লাশি চালিয়ে নিরাপদে পাঁচটি বিষধর সাপের বাচ্চা উদ্ধার করা হয়।
উদ্ধার করা সাপের বাচ্চাগুলোকে পরবর্তী সময় শ্রীমঙ্গল বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বিষধর সাপের বাচ্চাগুলোকে শিগগিরই অনুকূল বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

রাব্বীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। বাবার নাম হারুন অর রশীদ। বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় তাদের বাড়ি। তবে রাব্বীর নামে কদমতলি থানায় দুটি মাদক মামলা রয়েছে।
২৫ মিনিট আগে
ভিটেমাটি হারানো পরিবারগুলোর মধ্যে যাদের অন্যত্র যাওয়ার সামর্থ্য নেই, তারা বারবার নদীর তীরে নতুন করে ঘর বাঁধছেন। কোনো কোনো পরিবার এ পর্যন্ত ৮ থেকে ১০ বার বসতঘর নির্মাণ করেছে। শেষ সম্বলটুকুও নদীগর্ভে বিলীন হওয়ায় অনেকেই সরকারি সড়কের ওপর আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
২৭ মিনিট আগে
পাওনা টাকা চাইতে গিয়ে নির্মমভাবে খুন হয়েছেন শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ী। নিখোঁজের তিনদিন পর বালি চাপা দেওয়া রনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত-পা বাঁধা এবং মুখে পলিথিন পেঁচানো ছিল। আজ শুক্রবার ভোর ৪টার দিকে লালবাগ বিসি দাস স্ট্রিট ৯ নম্বর বাড়ির নিচ তলার ফাঁকা...
৩৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (কম্পিউটার অপারেটর) রিয়াজুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন।
১ ঘণ্টা আগে