বগুড়া জেলা সদরে আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফাঁকা গুলি ছুড়ে মহড়া দেওয়ার পর দেশীয় অস্ত্রের হামলায় গুরুতর আহত মোকছেদুল হাসান (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। হামলার সাত দিন পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বারোপুর মৌজায় ন্যাশনাল ফ্যান কোম্পানির মালিকানাধীন ৩২ বিঘার একটি আমবাগান লিজ নেওয়াকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে জয়পুরপাড়ায় একটি কার শোরুমের বিপরীতে অবস্থান করছিলেন মোকছেদুল। এ সময় ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল মোটরসাইকেল ও হাইস গাড়িতে করে সেখানে এসে আতঙ্ক সৃষ্টি করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে সাধারণ মানুষ সরে গেলে মোকছেদুলকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ঘাতকেরা পালিয়ে যায়।
হামলার পর ঘটনাস্থল থেকে ৭.৬৫ এমএম বোরের পিস্তলের দুটি খালি খোসা উদ্ধার করে পুলিশ ও র্যাব।
এ ঘটনায় নিহত মোকছেদুলের মা রেবেকা বেগম বাদী হয়ে গত ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। পরবর্তীকালে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি নাজমুল হুদা রাফিত (২১) ও মো. হাছান আকন্দকে (২৪) গ্রেপ্তার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তির মৃত্যুর পর পূর্বের মামলাটিকে এখন হত্যা মামলায় রূপান্তর করার আইনগত প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে অতি বিষধর প্রজাতির পাঁচটি ‘মনোক্লেড কোবরা’ বা পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের পানিশালা এলাকায় জাপান প্রবাসী মুজাহিদ...
১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে নাগরিকত্ব সনদ দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক (কম্পিউটার অপারেটর) রিয়াজুল ইসলাম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা করেছেন।
৩৩ মিনিট আগে
মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক ও সপ্তদশ শতকের রোমান্টিক কবি দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এবার ২০২৫ ও ২০২৬ সালের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দুই বছরে বিভিন্ন ক্যাটাগরিতে পদকের জন্য মনোনীত হয়েছেন দেশের সাত গুণীজন।
৪১ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘সবে আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না...
১ ঘণ্টা আগে