
মৌলভীবাজার শহরে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বিক্রিতে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই এবং ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে অভিযান চালানো হয়েছে।
আজ মঙ্গলবার শহরের শমশেরনগর রোড ও চাঁদনীঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি।
অভিযানকালে এলপি গ্যাস বিক্রির ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন যাচাই করা হয়। এ সময় লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুটি মামলা করা হয় এবং মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সহকারী বিস্ফোরক পরিদর্শক জনাব মোস্তফা ফারুক। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, প্রযোজ্য আইন ও বিধিবিধান অনুসরণ এবং নিরাপদ উপায়ে এলপি গ্যাস বিক্রি ও সংরক্ষণের বিষয়ে সচেতন করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি বলেন, এ ধরনের অভিযানের মূল লক্ষ্য জরিমানা আদায় নয়; বরং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা। গ্যাস বিক্রি ও সংরক্ষণে নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো। জনস্বার্থে এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ রুবেল ও তুহিন নামে দুজন গ্রেপ্তার হয়েছেন। অভিযানে এসআই তাইফুর আহত হন। গ্রেপ্তার দুজনকে ডাকাতির মামলায় গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী শেখ মো. রবিউল আলম বলেছেন সৈয়দপুরে রেলের জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ের প্রায় ৬০ থেকে ৭০ একর জমি পৌরসভার দখলে রয়েছে। এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও পৌরসভার মধ্যে বিরোধ রয়েছে, যা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে।
৪ মিনিট আগে
শরীয়তপুরে এক নাগরিক সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি সরকার আওয়ামী লীগের মতো দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে দেশ চালাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশে আইনের শাসন, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা ছিল, সেখানে বিএনপি সরকার আবারও বৈষম্য...
৯ মিনিট আগে
খুলনার রূপসায় ইটভাটার কার্যালয়ে গুলি করে ফখরুল ইসলামকে (৩২) হত্যা মামলার অন্যতম আসামি আব্দুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি। গতকাল সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগে