
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীর সেতুর পাশ ও নিচে প্রকাশ্যে ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আশঙ্কা, এতে গুরুত্বপূর্ণ সেতু, নদী তীরবর্তী শতাধিক বসতঘর ও প্রতিরক্ষা বাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রশাসনের নাকের ডগায় এ কাজ চললেও কার্যকর প্রতিকার মিলছে না বলেও অভিযোগ করেছেন তারা।
স্থানীয়দের জানান, কমলগঞ্জ থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে প্রকাশ্যেই এই কার্যক্রম চলছে। বালু উত্তোলনের কারণে সেতুর ভিত্তি নড়বড়ে হওয়ার পাশাপাশি নদীতীরের ভাঙন তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় পরিবেশবাদী নেতা মো. নুরুল মোহাইমীন মিল্টন উদ্বেগ প্রকাশ করে বলেন, ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীরবর্তী বসতবাড়ি ও পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। তিনি ধলাই নদী ও গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষায় তারা জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন,`ঘটনাটি আমি শুনেছি। তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সাত্তার খানের ছেলে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে...
৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা বটতলা গ্রামে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। অনেক পরিবারের প্রধানেরা আত্মগোপনে চলে যাওয়ায় নেমে এসেছে অনিশ্চয়তা, উদ্বেগ ও আর্থিক সংকট।
৭ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ীর হেরোইন সাম্রাজ্যে নতুন এক মাফিয়ার আবির্ভাব হয়েছে। তাঁর নাম নাসির উদ্দিন। একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করা নাসির এখন নিজেই হেরোইন কারবারি বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও নাসির তা অস্বীকার করেছেন।
৭ ঘণ্টা আগে
জোয়ারের পানি ঢোকার সময় ঘরের দরজা বন্ধ করেও লাভ হয় না। বঙ্গোপসাগরের লোনাপানি ভাঙা বেড়িবাঁধ ছাপিয়ে মুহূর্তেই ঢুকে পড়ে বসতঘরে। খাট, আলমারি, রান্নাঘর, উঠান—সবকিছু পানিতে তলিয়ে যায়। ভাটার সময় পানি নেমে গেলেও থেকে যায় লবণের আস্তরণ। নষ্ট হয় ফসল। ক্ষতির মুখে পড়ে পুকুরের মাছ ও নলকূপ।
৭ ঘণ্টা আগে