Ajker Patrika

সেনাসদস্য পরিচয়ে চাঁদা দাবি, আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি
সেনাসদস্য পরিচয়ে চাঁদা দাবি, আটক ২
মৌলভীবাজারে আটক ২ ব্যক্তি। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে নারী উদ্যোক্তা মেলার স্টলমালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুজনকে আটক করেছে সদর মডেল থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১টি ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ ১টি প্যান্ট, টি-শার্ট, পরিচয়পত্রের ৩টি ছবি এবং ৩টি মুঠোফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে ইমরান আহমেদ (২০) ও বিলাল মিয়ার ছেলে মাসুম আহমদ (১৯)।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর রাত ৮টার দিকে আটক ব্যক্তিরা মৌলভীবাজার পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করে বিভিন্ন স্টলে যান। এ সময় তাঁরা নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। তাঁরা সঙ্গে থাকা একটি পরিচয়পত্র ও ওয়াকিটকি প্রদর্শন করেন এবং মুঠোফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি, পরিচয়পত্র ও ওয়াকিটকির ছবি মেলায় উপস্থিত স্টলমালিক, দোকানদার ও কর্মচারীদের দেখান।

একপর্যায়ে তাঁরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্টলমালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা হিসেবে নগদ টাকা দাবি করেন। চাঁদা না দিলে আটক ও হেনস্তা করার ভয়ভীতি দেখান।

বিষয়টি মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সন্দেহ হলে তাঁরা দুজনকে আটক করেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা অপর দুই সহযোগী সুযোগ বুঝে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যান। খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয় এবং তাঁদের ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় অবস্থানরত ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করেছেন বলে জানা গেছে। তাঁদের কাছ থেকে ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। এ বিষয়ে মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত