
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলায় চারবার কালবৈশাখী হয়েছে। এতে গাছ ও বাঁশ পড়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ১৯টি খুঁটি ভেঙে যায়। তার ছিঁড়েছে ২২৫ জায়গায়। এতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশির ভাগ গ্রাম এলাকা।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় কয়েক দফা কালবৈশাখী অতিবাহিত হয়েছে। এতে সদর উপজেলা, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গলসহ জেলার সাতটি উপজেলায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝড়ে জেলার ৯ হাজার ৬২২ কিলোমিটার বিদ্যুৎ লাইনে ১৯টি খুঁটি ভেঙে পড়ে, ২৩টি খুঁটি হেলে পড়ে, ২২৫টি স্থানে তার ছিঁড়ে পড়ে যায়। ৪২১টি স্থানে লাইন হেলে পড়েছে। ৫৬টি মিটার ভেঙে গেছে। ২৭টি ট্রান্সফরমার নষ্ট হয়েছে। দ্রুত লাইন মেরামত করার চেষ্টা চলছে। তবে জনবলসংকট ও কয়েক ঘণ্টার ব্যবধানে কয়েকবার কালবৈশাখী হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় সব গ্রাহকদের ধৈর্য ধরে সমিতির কাজে সহযোগিতা করার বিনীত অনুরোধ জানানো হয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় কয়েকবার কালবৈশাখীর তাণ্ডবে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও বিভিন্ন জায়গায় খুঁটি ভেঙে গেছে এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামত করে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল করার জন্য সমিতির লোকজন মাঠে নিরলসভাবে কাজ করছে।

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নাম জেরিন। বয়স ছিল তিন মাস। আজ রাতে হাসপাতালের উপপরিচালক মঞ্জুর ই মুর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।
৩৫ মিনিট আগে
রাজধানীর দক্ষিণখানে পুলিশ কর্মকর্তাকে ‘ইয়াবা কারবারির’ তকমা লাগিয়ে গণধোলাইয়ে ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই পুলিশ কর্মকর্তার নাম মো. আনিসুর রহমান। তিনি বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
১ ঘণ্টা আগে
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে সাংবাদিকদের সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি লবীব আহমদ ও সাধারণ সম্পাদক মো. বদরুল আমিনকে মনোনীত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। হামলাকারী ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে