মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবাসহ বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে অভিযান পরিচালনা করে।
জানা যায়, গতকাল রাতে বড়লেখার কুমারশাইল সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যাক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং পাঁচশ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতীয় একটি চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। এ সময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক বলাই দাসকে আহত অবস্থায় আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নওগাঁর রাণীনগরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার কিশোরকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে...
১ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক ইব্রাহীম খানের (২৯) মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর ভেসে এসেছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে তাঁর মরদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সৈকত থেকে উদ্ধার হয়েছে।
৫ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ে আরও ৬ জন নতুন নিশ্চিত হামের রোগী শনাক্ত করা হয়েছে।
৬ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের টানেল সড়ক। সূর্য ওঠার আগে থেকেই টুকরি আর কোদাল নিয়ে সেখানে বসে আছেন কয়েকজন। কারো কারো হাত একেবারেই খালি। শ্রমের হাটে দৈনিক মজুরির ভিত্তিতে বিক্রি হন তাঁরা নির্মাণ কাজ, খেতের কাজ বা পরিচ্ছন্নতার কাজের জন্য। ক্রেতা এলেই চলতে থাকে দরদাম। পণ্যের মতোই মৌসুম বিবে
৯ মিনিট আগে