সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ে আরও ৬ জন নতুন নিশ্চিত হামের রোগী শনাক্ত করা হয়েছে। আজ শুক্রবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর সংক্রান্ত প্রতিবেদন’ থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশু হলো সিলেটের ফেঞ্চুগঞ্জের ৫ মাস বয়সী শিশু উদ্ভব বিশ্বাস, সিলেট সদরের টুকের বাজারের ৯ মাস ১১ দিন বয়সী শিশু আদিল এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারের ১১ মাস বয়সী শিশু হুমায়ারা। তাদের মধ্যে উদ্ভব ও হুমায়রা সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং আদিল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জন হামের উপসর্গের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ৩৫৬ জন হামের উপসর্গের রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪০ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১১০ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
চলতি বছরে সিলেট বিভাগে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত এ পর্যন্ত মোট ১৫১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৪১ জন হাম উপসর্গজনিত কেস এবং ১০ জন নিশ্চিত হামের রোগী।

রাজশাহীর দুর্গাপুরে মোবাইল ও টাকার চুরির অভিযোগে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এ সময় কিশোরের হাত পায়ের নখ তুলে ফেলার হুমকি দেওয়া হয় বলেও জানা গেছে।
৫ মিনিট আগে
বিশ্বসাহিত্য কেন্দ্রের বছরব্যাপী স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচিতে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে চট্টগ্রামের ১০১টি স্কুলের ৫ হাজার ৮৯৫ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। আজ শুক্রবার নগরের জিইসি কনভেনশন সেন্টারে গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দিনব্যাপী পুরস্কার বিতরণ উৎসবে শিক্ষার্থীদের
১৬ মিনিট আগে
সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুনে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর আজ শুক্রবার দাফন করা হয়েছে। উপজেলা সদরে একসঙ্গে জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ গ্রামে নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে ৩ লাখ টাকা করে অনুদান দেওয়ার প্রক্রিয়া চলছে ।
৩৮ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের এক দিন পর কলাবাগান থেকে আবু সালেম প্রধান (২৮) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
৪৪ মিনিট আগে