
মৌলভীবাজারের লাউয়াছড়া বনাঞ্চল সংলগ্ন ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের ফুলবাড়ি চা বাগান এলাকার বাঘড়াবাড়ি নামক স্থানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বৃষ্টির মধ্যে সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মুখোশধারী একদল ডাকাত। দেশীয় অস্ত্রশস্ত্রসহ ১৫–২০ জনের ওই ডাকাতদল প্রায় এক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। তারা ২০–২৫টি সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার ও পিকআপভ্যান থামিয়ে চালক ও যাত্রীদের মারধর করে এবং নগদ অর্থ, মোবাইল ফোন ও মালামাল লুট করে নেয়।
ডাকাতদের হামলায় আহত হয়েছেন ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত ১৫–২০ জন। ডাকাতেরা হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নিরাপদে স্থান ত্যাগ করে।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পুলিশ সড়কে ফেলা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং আটকে পড়া যানবাহনগুলো গন্তব্যে পৌঁছাতে সহায়তা করে।
ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, “আমরা কমলগঞ্জ থেকে প্রাইভেট কারে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাঘড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতদের কবলে পড়ি। মুখোশধারী ১৫–২০ জন দা দিয়ে আমাদের জিম্মি করে নগদ টাকা লুটে নেয়। ”
কমলগঞ্জের বাসিন্দা, একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, “অস্ত্রের মুখে আমার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। এর আগে তারা আরও কয়েকজন মোটরসাইকেল আরোহীর কাছ থেকেও টাকা লুট করেছে বলে শুনেছি।”
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কামরুজ্জামান বলেন, “চিকিৎসা নিতে আসা আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। ”
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, “ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ”

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্যশস্যের মজুত বাড়াতে ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান। জেলার পাঁচটি উপজেলায় একযোগে এই কর্মসূচি চালু করা হয়েছে।
৫ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ইউনিয়নে হামের প্রাদুর্ভাবের পর এবার কয়েকটি পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। স্থানীয় ফার্মেসিগুলোতে স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দেওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৮ মিনিট আগে
আরিফুলের সহকর্মী কনস্টেবল আব্দুল লতিফ জানান, বেতার শাখার দোতলার একটি কক্ষে তাঁরা থাকতেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে আরিফুলকে তাঁর কক্ষের বিছানায় শুয়েছিলেন। আজ সকালে তাঁকে ওই কক্ষে দেখা যায়নি।
১২ মিনিট আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চেয়ে এ বিষয়ক কোরআনের আয়াত সংসদে কার্যকরের দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আমির হামজা।
১৬ মিনিট আগে