Ajker Patrika

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে পড়ল, আতঙ্কে ছোটাছুটি

মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে পড়ল, আতঙ্কে ছোটাছুটি
আজ বেলা সাড়ে ১১টার দিকে অতিথিদের বসার জন্য নির্মিত প্যান্ডেলের একটি অংশ হঠাৎ বাতাসে ভেঙে পড়ে। ছবি: আজকের পত্রিকা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপকারভোগীদের জন্য নির্মিত প্যান্ডেল বাতাসে ভেঙে পড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মূল মঞ্চ অক্ষত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে উপকারভোগী ও অতিথিদের বসার জন্য নির্মিত প্যান্ডেলের একটি অংশ হঠাৎ বাতাসে ভেঙে পড়ে। এ সময় ভেতরে অবস্থানরত উপকারভোগী ও অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাঁরা ছোটাছুটি করেন।

ঘটনার পরপরই আয়োজকেরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তী সময়ে প্রধান অতিথির আগমনের আগে ভেঙে পড়া প্যান্ডেলটি খুলে ফেলা হয় এবং নতুনভাবে বসার ব্যবস্থা করা হয়।

এ ঘটনায় অনুষ্ঠানের মূল মঞ্চ বা অন্য কোনো স্থাপনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত