Ajker Patrika

ধর্ষণের আলামত নষ্টের অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজার প্রতিনিধি
ধর্ষণের আলামত নষ্টের অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক কিশোর ও ধর্ষণের আলামত নষ্টের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা রেহেনা আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) ও একই এলাকার ইউপি সদস্য আব্দুল মুমিনকে (৪০)।

পরিবার সূত্রে আরও জানা গেছে, ২৬ দিন আগে কিশোরী ধর্ষণের শিকার হয়। অভিযোগে বলা হয়, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুমিন ঘটনাটির ধামাচাপা দিতে আলামত নষ্ট করেন। পরে গতকাল রাতে কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং ইউপি সদস্যসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত