
মৌলভীবাজারের বড়লেখায় অনুপ্রবেশের অভিযোগে মো. মুজিবুর রহমান (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপিসহ ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। আজ বুধবার ভোরে উপজেলার সীমান্তবর্তী বড়াইল এলাকা থেকে লাতু বিওপির বিজিবি সদস্যরা তাঁকে আটক করে। পরে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।
মো. মুজিবুর রহমান ভারতের আসাম রাজ্যের নয়াগাঁ জেলার ডাবুক হোজাই থানার চাংমাঝিগাঁ গ্রামের আকবর আলীর ছেলে।
বিজিবি লাতু বিওপির কমান্ডার নায়েক সুবেদার মো. আছমাত উল্লাহ ঠাকুর আটক ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। বিকেলে থানা-পুলিশ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে বড়লেখা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল বিজিবির একটি টিম। এ সময় সীমান্তের মেইন পিলার থেকে আনুমানিক ৩১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দুই আরোহীর একজন ভারতীয় নাগরিক মুজিবুর রহমানকে মোটরসাইকেলসহ আটক করা হয়। অপরজন বাংলাদেশি নাগরিক লোকমান হোসেন কৌশলে পালিয়ে যান। একপর্যায়ে আটক ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করে বিজিবি ১৫ হাজার ২৫০ ভারতীয় রুপি, একটি মোবাইল ফোন, বেশ কিছু ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ বিভিন্ন মালামাল জব্দ করে।
বড়লেখা থানার পরিদর্শক ফরিদ উদ্দিন জানান, অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি ভারতীয় নাগরিককে আটক করে থানায় সোপর্দ করে। অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু করেছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার
১ মিনিট আগে
নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা মানববন্ধন করেছেন। আজ রোববার বেলা ৩টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেন, এডিস মশা এখন রাতে কামড়াচ্ছে এবং ময়লা পানিতেও জন্মাচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন ও নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।
৭ মিনিট আগে
কানাডার একটি কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ভুয়া ও জাল কাগজপত্র তৈরি করে টাকা নেওয়া হয় বলে জানিয়েছে সিআইডি।
১২ মিনিট আগে