
মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। জান্নাতুল ফেরদৌস চৌধুরী সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন জান্নাতুল ফেরদৌস। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন জান্নাতুল ফেরদৌস। বিষয়টি পুলিশের নজরে এলে দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে শনিবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে যান ওই দুই নারী। সেখান থেকে পুলিশ তাদের আটক করে। পরে ধানমন্ডি থানায় গত ২৭ ফেব্রুয়ারি দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়...
১৪ মিনিট আগে
সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রু মো. নাজমুলকে (২২) জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বাসিন্দা। জাহাজটি ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে আসছিল।
৩৩ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩৭ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ায় আগুনে একটি গোয়ালঘর পুড়ে চারটি গরু মারা গেছে। গোয়ালঘরটি ভস্মীভূত হওয়ার পাশাপাশি একটি বাড়িও পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আবু বকর নামের একজন দগ্ধ হয়েছেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
১ ঘণ্টা আগে