
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ সকাল থেকেই আব্দুল্লাহ আল মারুফের ইয়াবা সেবনের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাঁকে মাদক গ্রহণ করতে দেখা যায়। পরে বিষয়টি ভাইরাল হলে স্থানীয় জনমনে এবং রাজনৈতিক অঙ্গনে নেতিবাচক প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়।
বিষয়টি সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার এক সিদ্ধান্ত মোতাবেক জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফকে অসামাজিক কাজে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রোবেল শেখ এবং সদস্যসচিব হাসানুর রহমান হাসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন। রোবেল শেখ সংবাদমাধ্যমকে বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল একটি সুশৃঙ্খল এবং মাদকমুক্ত ছাত্র সংগঠন। এখানে কোনো মাদকসেবী বা অসামাজিক কাজে লিপ্ত ব্যক্তির স্থান নেই। আব্দুল্লাহ আল মারুফের ইয়াবা সেবনের ভিডিওটি আমাদের নজরে আসার সাথে সাথেই আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার সুযোগ কাউকেই দেওয়া হবে না। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, দলের নাম ভাঙিয়ে বা পদ-পদবি ব্যবহার করে কেউ অপরাধমূলক কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।’
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হাসানুর রহমান হাসান এবং যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) মো. জাফর ইমাম খান (মিতুল) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের আব্দুল্লাহ আল মারুফের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে এক দিনের ব্যবধানে দুই শিক্ষকের বদলির আদেশ ঘিরে সাত বছর ধরে জটিলতা চলছে। এ নিয়ে মামলা-মোকদ্দমা ও প্রশাসনিক জটিলতায় এখনো পদটি শূন্য রয়েছে। এতে বিদ্যালয়টির প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি অভিভাবকদের...
৬ মিনিট আগে
ময়মনসিংহের গৌরীপুরে জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মকবুল হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার দুপুরে উপজেলার ভাংনামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় একটি গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই কারখানার ৭ তলা ভবনের ছাদে প্রায় ৭০ জন আটকা পড়ে আছেন। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
১১ মিনিট আগে