Ajker Patrika

সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার
মো. নাজমুল। ছবি: সংগৃহীত

সুন্দরবনের আংটিহারা এলাকায় নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রু মো. নাজমুলকে (২২) জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বাসিন্দা। জাহাজটি ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে আসছিল।

আজ রোববার সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।

মাহবুব হোসেন বলেন, গতকাল শনিবার এমভি আলফাডাঙ্গা প্রাইড নামের একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসে। পরে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী-সংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থানকালে দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত একজন ক্রু নদীতে পড়ে যান।

এ সময় রুটিন টহল চলাকালে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল কর্তৃক ঘটনাটি পরিলক্ষিত হয় এবং তৎক্ষণাৎ ঘটনাস্থল হতে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে নিরাপদে তাঁর জাহাজে পৌঁছে দেওয়া হয়।

মাহবুব আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত