
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুই নারীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ নির্দেশ দেন।
যাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন সুমা বড়াল ওরফে ডলি ও জান্নাতুল ফেরদৌস ওরফে জান্নাত।
আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ছয় মাস আগে রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আজ বিকেলে তাঁদের আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবু সোলায়মান সুমন তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামি সুমা বড়ালের পক্ষে আইনজীবী লিটন মিয়া ও জান্নাতুল ফেরদৌসের পক্ষে আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গতকাল শনিবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে যান ওই দুই নারী। সেখান থেকে পুলিশ তাঁদের আটক করে। পরে ধানমন্ডি থানায় গত ২৭ ফেব্রুয়ারি করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি সকালে ধানমন্ডি ৩ নম্বর রোডে মহিলা আওয়ামী লীগের ২০-২৫ জন নেতা-কর্মী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সমবেত হন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। সে সময় কয়েকজন পালিয়ে যান। পরে আটক হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ঘটনায় ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

বগুড়ার মোকামতলায় ‘গুপ্ত ও নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার’ প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে মোকামতলা উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের...
২ মিনিট আগে
এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
২৪ মিনিট আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
২৯ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
৪৩ মিনিট আগে