
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তাঁর স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)।
বিজিবি সূত্র বলেছে, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে তিনি ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরে তিনি ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ‘বিজিবি আটক দুজনকে থানায় সোপর্দ করেছে। আমরা যাচাই-বাছাই করছি। বিজিবির পক্ষ থেকে মামলা করা হচ্ছে। মামলার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজবাড়ীতে অফিসের জাতীয় পতাকা নামানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরা খাতুন (৩০) নামের এক নারী অফিস সহায়কের মৃত্যু হয়েছে। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৯ মিনিট আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদ থেকে উদ্ধার হওয়া এক ভারতীয় নাগরিকের লাশ সে দেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে কুলাউড়া থানা পুলিশ।
১৯ মিনিট আগে
শ্রমিকনেতাদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের সড়ক পরিবহনশ্রমিক কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ডাক দেওয়া হয়।
২৬ মিনিট আগে
ফটিকছড়িতে এবার মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প-সংলগ্ন টিলার খাদ থেকে খুলিটি উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে