
মৌলভীবাজারে সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের যৌথ আয়োজনে মৌলভীবাজারের আকবরপুর বিএআরআই মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. কাওছার উদ্দিন আহাম্মদ।
এ সময় কাওছার উদ্দিন বলেন, ‘গবেষণার মাধ্যমে কৃষিতে নতুন নতুন জাত উদ্ভাবন হচ্ছে। আর এগুলো মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে। গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে এগিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।’
মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ মহিউদ্দীন।
কর্মশালাটি ১৫ জুলাই শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে। এতে ২০২৫-২৬ সালের গবেষণা কার্যক্রম তুলে ধরা হয় এবং কৃষিতে গবেষণা সম্প্রসারণ ও প্রণয়ন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায় মফিজুল ইসলাম নামের এক বাক্প্রতিবন্ধীর পৈতৃক আবাদি জমি দখলের চেষ্টা ও ভুয়া সাক্ষী দিয়ে মিথ্যা মামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় ফরমত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে...
৭ মিনিট আগে
শিবচর থানার একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিন আসামিকে। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে শিবচর থানার দিকে ফিরছিল আসামি বহনকারী পুলিশের পিকআপটি। এ সময় মাদারীপুর সদর উপজেলার পখিরা...
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়েছেন চুরির মামলার এক আসামি। পলাতক আসামি আব্দুল মোমিন (২২) সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।
১৮ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। তবে অভিযানে মাদক সংশ্লিষ্ট কোনো কিছুর হদিস মেলেনি। এদিকে ভূমির নামজারি সংক্রান্ত একটি কাজে এখতিয়ার সম্পর্কিত প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে...
২১ মিনিট আগে