Ajker Patrika

মৌলভীবাজারের সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে মামলা
ফাইল ছবি

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা এ মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

গত রোববার (১৫ নভেম্বর) রাতে কুলাউড়া থানায় মামলাটি করেন উপজেলা বিএনপি নেতা মইনুল হক বকুল।

মঙ্গলবার মামলার বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ২০১৮ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত