
মেহেরপুরের গাংনী উপজেলায় টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় ধান, মাসকলাই এবং বিভিন্ন ধরনের সবজি নষ্ট হয়ে গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। এ ছাড়া অনেক মাঠ ডুবে রয়েছে, যেগুলোতে কোনো আবাদ করা যাবে না। উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, ফসলের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানতে কাজ চলছে। জরিপ শেষে জানা যাবে মোট ক্ষতির পরিমাণ।
স্থানীয়রা জানান, বৃষ্টিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা কল্পনাও করা যাবে না। অনেক মাঠ পুরো ডুবে গেছে। চাষিরা মাঠের ফসলের আশা ছেড়ে দিয়েছেন। কারণ ধান, মাসকলাই ও সবজি পচে নষ্ট হয়ে যাবে।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার তেরাইল, চককল্যাণপুর, পলাশী, হিন্দা, বামন্দী মাঠ ডুবে গেছে। এসব মাঠে ধান, মাসকলাই, মরিচ ও সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আবার অনেক মাঠ ডুবে থাকার কারণে এবার চাষাবাদই করা যাবে না।
তেরাইল মাঠের চাষি আব্দুল খালেক বলেন, এবার যে বৃষ্টিতে অনেক মাঠ ডুবে গেছে। অনেকের ধান ও মাসকলাই ডুবে গেছে। এসব ধান ও মাসকলাই নষ্ট হয়ে যাবে। ক্ষতির মুখে পড়েছে মরিচচাষিরাও।
বামন্দী মাঠের ধানচাষি শরিফুল ইসলাম বলেন, ‘আমার ধান পানিতে ডুবে আছে। সব নষ্ট হয়ে যাবে। এবারের আবাদ পুরোটাই ক্ষতি হয়ে গেল। অনেকের ধান ও মাসকলাই পানিতে ডুবে আছে। চাষির এই ক্ষতি পুষিয়ে ওঠা খুব কঠিন হয়ে যাবে।’
মরিচচাষি মো. লিভলু হোসেন বলেন, ‘আমার তিন বিঘা মরিচের আবাদ রয়েছে। অনেক মরিচগাছ মারা গেছে। যে পরিমাণ লাভের আশা করেছিলাম, তার কিছুই হবে না।’
চককল্যাণপুর গ্রামের চাষি জিনারল ইসলাম বলেন, ‘আমাদের মাঠে যে বিল রয়েছে, এই বিলে অনেকে ধানের আবাদ করে। কিন্তু এবার পানিতে পুরো বিলসহ অনেকের আবাদি জমি ডুবে গেছে। বিলে ধানের আবাদ কেউ করতে পারবে না। গত বছর এখানে অনেক ধান হয়েছিল। সবাই সিদ্ধান্ত নিয়েছে, পুরো বিলে মাছের চাষ করবে।’
গাংনী উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ফসলের মাঠ ডুবে গেছে। এতে কী পরিমাণ আক্রান্ত হয়েছে তা নিয়ে কৃষি অফিস কাজ করছে। কিছুদিন পরে মোট ক্ষতির পরিমাণ জানা যাবে।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টিতে অনেক মাঠের ফসল ডুবে গেছে। কৃষি অফিস থেকে জরিপ করা হচ্ছে। জরিপ শেষে জানা যাবে কী পরিমাণ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
২০ মিনিট আগে
পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাব পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মেঘমালা’ সভাকক্ষে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে জেলা শহরের সিআই খোলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী...
১ ঘণ্টা আগে