
মেহেরপুরের গাংনীর কাথুলী সীমান্ত দিয়ে ইকবাল হোসেন (৩৮) নামে এক যুবককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে ফেরত দেওয়া হয়। আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
ইকবাল হোসেন গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের কুতুবপুর গ্রামের মো. জারাবাত হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন কাথুলী বিওপি এলাকার সীমান্ত পিলার ১৩২/ ১৫-আর-এর কাছে স্থানীয় বাংলাদেশি নাগরিক ইকবাল হোসেন মেহেরপুর ভৈরব নদের মাঝ বরাবর নির্ধারিত শূন্য লাইন সাঁতরে ভারতে ঢোকেন। পরে কুতুবপুর মাঠ এলাকায় ঘাস কাটার সময় ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা তাঁকে আটক করেন।
এ ঘটনার পরপরই কুষ্টিয়া ব্যাটালিয়নের কাথুলী কোম্পানি কমান্ডার ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেন। বিএসএফ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত প্রদানের বিষয়ে সম্মতি প্রকাশ করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দেওয়ার জন্য সীমান্ত পিলার ১৩৩ /৩-এসের কাছে কাথুলী কোম্পানি কমান্ডার (৪৭ বিজিবি) এবং ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের মধ্যে গতকাল দিবাগত রাতে পতাকা বৈঠক হয়। এরপর ইকবাল হোসেনকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে ইকবাল হোসেনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বিজিবি ইকবাল হোসেনকে গাংনী থানায় হস্তান্তর করেছে। ভারতে অনুপ্রবেশের দায়ে ইকবাল হোসেনের নামে মামলা দিয়ে আজ শুক্রবার আদালতে পাঠানো হবে।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
১৬ মিনিট আগে
পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
২৬ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাব পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মেঘমালা’ সভাকক্ষে এই ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে জেলা শহরের সিআই খোলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী...
১ ঘণ্টা আগে