
মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার এজেন্টসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে উপজেলার রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুয়েরকান্দি (পশ্চিমপাড়া) এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রুয়েরকান্দি গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও একই এলাকার বাবুল হোসেনের ছেলে মো. হাসান আলী (১৯)।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেন র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে একদল ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করে মেহেরপুরের গাংনীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রলোভন ও রেফারেন্স লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে জুয়ায় উৎসাহিত করছে। এই তথ্যের ভিত্তিতে রুয়েরকান্দি এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার ও হাসানকে আটক করে র্যাবের একটি দল। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ৩টি স্মার্টফোন, ৫টি সিমকার্ড ও নগদ ১০ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা সাইবার স্পেসে ‘1XBET’ নামের অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিলেন।
র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার জুয়া ও সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত দুই কিশোর গ্যাং ‘র’ ও ‘ক্রাইম সেটআপের’ চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হত্যা, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামিও রয়েছেন।
১০ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্থানীয় বিএনপি ও জিয়া পরিষদের দুই নেতার বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপি নেতা ও তাঁর স্ত্রীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গতকাল শুক্রবার রাত ৮টার পর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চক রোয়াইড গ্রামের....
১৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক নারী শিক্ষার্থীকে মোবাইল ফোনে কল করে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে টাঙ্গাইলের এক যুবককে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাবি রেলস্টেশন এলাকায় তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবককে মারধরও করা হয়। পরে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে....
১৯ মিনিট আগে
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘কৃতী সন্তানদের এই স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে। শুধু মেধার বিকাশ নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক...
২১ মিনিট আগে