
মেহেরপুরের গাংনীতে ৯৬টি স্থলমাইন উদ্ধার করেছে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট। আজ সোমবার দুপুরে উপজেলার বেতবাড়িয়া বাজারের পাশের একটি পতিত জমি থেকে এগুলো উদ্ধার করা হয়। দুপুরে যশোর ক্যান্টনমেন্ট থেকে ১৯ সদস্যের একটি টিম পৌঁছায় ক্রাইম সিনে। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানটি ঘিরে রাখে। পরে শুরু হয় মাইন উদ্ধারের কার্যক্রম।
বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে সর্বোচ্চ নিরাপত্তা নিয়ে কার্যক্রম শুরু করেন। মাটি খুঁড়ে একে একে ৭৯টি মানববিধ্বংসী ও ১৭টি ট্যাংক-বিধ্বংসী মাইন উদ্ধার করা হয় এবং গ্রাম থেকে দূরে একটি বাগানে এগুলো ধ্বংসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। সেনাবাহিনীর দলটির নেতৃত্ব দেন মেজর তরিকুল ইসলাম।
স্থানীয় আজগর আলী বলেন, ‘মাইন পড়ে থাকা স্থানটি প্রশাসনের লোকজন ক্রাইম সিনের ফিতা দিয়ে ঘিরে রাখে। বিজিবি ও পুলিশ সদস্যরা জায়গাটি কঠোর নিরাপত্তার মধ্যে রেখেছিলেন।’
লোকমান হোসেন বলেন, ‘এই জমিতে এতগুলো মাইন কীভাবে এল। এলাকার অন্য কোথাও এমন বিস্ফোরক দ্রব্য রয়েছে কি না, তা নিয়ে সন্দেহ করছেন এলাকাবাসী।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিম এসে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগুলো উদ্ধার করে। পরে একটি নির্জন এলাকায় গিয়ে বিস্ফোরণ ঘটায়।’

কুমিল্লার দেবিদ্বারে গ্রাহক সেজে পূবালী ব্যাংকের শাখায় ঢুকে এক গ্রাহকের চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক কৌশলে টাকার বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান...
৪৩ মিনিট আগে
মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুর পেটে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এক নারীসহ দুই শিশুকে আটক করে র্যাব-৭।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই রাতে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমসী, বাবুর বাজার, শাসন ও ভুনবীর গ্রামের বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরে এসব চুরি হয়। চোরেরা পিতলের মূর্তি, পিতল ও কাঁসার বাসনপত্র এবং প্রণামির বাক্সে থাকা নগদ টাকা নিয়ে গেছে...
২ ঘণ্টা আগে
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আবদুল আলীম (৩৬) নামের এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
৩ ঘণ্টা আগে