
মেহেরপুরের গাংনীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটের সময় এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি ৫ সেকেন্ড স্থায়ী ছিল বলে জানায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, ‘হঠাৎ ঘর কেঁপে ওঠে। আমরা দ্রুত ঘর থেকে বের হয়ে রাস্তায় আসি। ভূমিকম্পের ঝাঁকুনিটা ছিল খুব শক্তিশালী। কিছুক্ষণ থাকলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত, আল্লাহ হেফাজত করেছেন। তবে ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির সংবাদ আমরা পাইনি।
বামন্দীর সাহাবুল ইসলাম বলেন, দোকানে বসেছিলাম। হঠাৎ ঘর কেঁপে ওঠে। তাৎক্ষণিক বাইরে বের হয়ে পড়ি। ভূমিকম্পের কথা শুনলে ভয় লাগে। আমাদের এখানে কারও ক্ষয়ক্ষতি হয়নি। আল্লাহ সবাইকে হেফাজত করেছেন।’
গাংনীর হাবিব আহমেদ নামের একজন বলেন, ‘দুবার কম্পন অনুভূত হয়েছে। একবার আস্তে, একবার জোরে। আমি অসুস্থ, ঘরে শুয়ে ছিলাম। ভূমিকম্পটি আনুমানিক পাঁচ থেকে ছয় সেকেন্ড ছিল।’
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মো. রাকিবুল হাসান জানান, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প স্থায়ী ছিল পাঁচ সেকেন্ড। এর মধ্যে দুবার ঝাঁকুনি দেয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন জানান, ‘হঠাৎ কম্পন অনুভব করলাম। বুঝতে পারলাম ভূমিকম্প হয়েছে। কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না আমরা তথ্য সংগ্রহ করছি। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’
প্রসঙ্গত, আজ রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রবল ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউজিএসের তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।

কান্নাজড়িত কণ্ঠে রেশমা খাতুন বলেন, ‘আমার স্বামী এখন কোথায়; কী অবস্থায় রয়েছে—সেটা জানি না। ঘটনার পর থেকে আমি আমার তিন মেয়েকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছি। প্রশাসনের কাছে আবেদন জীবিত ও সুস্থ শরীরে আমার স্বামীকে ফেরত চাই।’
৬ মিনিট আগে
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
১১ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি হাতেমকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ায় এনসিপির দলীয় এমপি আবদুল্লাহ আল আমিনকে ঘেরাও করে বিক্ষোভ করেছেন হাতেমের অনুসারীরা। আজ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ফতুল্লার বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াতের ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ঘুষ-বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিতর্কিত নিয়োগ বাতিল এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল সোমবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
১৯ মিনিট আগে