
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জহুরুল ইসলাম (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা তেঁতুলবাড়িয়া-ধলার মাঠে পাট কাটতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।
মৃত জহুরুল ইসলাম উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের শহড়াতলা গ্রামের হাসমত আলীর ছেলে। সে স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, তেঁতুলবাড়িয়া-ধলার মাঠে বাবার সঙ্গে নিজেদের জমিতে পাট কাটছিল জহুরুল। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
স্থানীয় বাসিন্দা আজাদ আলী বলেন, জহুরুল ইসলাম বাবার সঙ্গে মাঠে কাজ করছিল। মেঘবৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। বজ্রপাতে বাবার সামনে ছেলের এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তার বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তেঁতুলবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল ওহাবও একই কথা বলেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাণী ইসরাইল জানান, বজ্রপাতে একজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
১৭ মিনিট আগে
পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
২৭ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাব পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মেঘমালা’ সভাকক্ষে এই ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে জেলা শহরের সিআই খোলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী...
১ ঘণ্টা আগে