আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিকসের চেয়ারম্যান আফরোজা খান রিতাসহ সাতজনের বিরুদ্ধে চারটি পৃথক মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার (১১ আগস্ট) কমিশনের বৈঠকে মামলাগুলোর অনুমোদন দেওয়া হয়। শিগগির সংশ্লিষ্ট কর্মকর্তারা এগুলো আদালতে দায়ের করবেন বলে জানা গেছে।
দুদকের অনুমোদিত এজাহারে বলা হয়েছে, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে কোনো প্রকার রেকর্ডপত্র দাখিল না করে ও বোর্ড সভায় উপস্থাপন ছাড়াই পরস্পরের যোগসাজশে সাড়ে ৮৬ কোটি টাকা আত্মসাৎ করা হয়।
মামলায় আফরোজা খান রিতা ছাড়াও অভিযুক্ত করা হয়েছে—উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইন উদ্দিন, কাজী আরিফুজ্জামানসহ মোট সাতজনকে।
এর আগে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে বড়ধরনের দুর্নীতির অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে প্রতিষ্ঠানটিতে প্রায় ৫ হাজার ১০০ কোটি টাকার অনিয়মের প্রমাণ মেলে। ওই সময়ে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিনকে বরখাস্ত করা হয় এবং বোর্ড বিলুপ্ত করা হয়।
এ ছাড়া ২০২৩ সালের জুনে প্রায় ৪১ কোটি টাকা আত্মসাতের মামলায় আরেফিনসহ একাধিক কর্মকর্তা গ্রেপ্তার হন। ২০২৫ সালের জানুয়ারিতে আরও কয়েকটি মামলায় ১৬ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগে একই কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়।

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
২ ঘণ্টা আগে