
মানিকগঞ্জে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক (ইজিবাইক) রফিক মিয়ার (২৭) শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া মাথাটি তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৯ মার্চ) সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকার কালীগঙ্গা নদীর তীরের একটি ভুট্টাখেত থেকে খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, গত বুধবার উদ্ধার হওয়া মাথাবিহীন দেহটি যে স্থান থেকে পাওয়া গিয়েছিল, সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে স্রোতে ভেসে বা বন্য প্রাণীর মাধ্যমে মাথাটি এই স্থানে এসেছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, ইজিবাইক বিক্রির উদ্দেশে পূর্বপরিকল্পিতভাবে বন্ধু রিপন মিয়া ও তাঁর সহযোগীরা মিলে রফিককে গলা কেটে হত্যা করে মাথা নদীতে ফেলে দিয়েছিলেন। এ ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে রিপন মিয়া (৩০), আরমান হোসেন (২০) ও সজীব হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পিবিআই।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ঘিওর উপজেলার রাথুরা গ্রামের রফিক মিয়া। পরদিন বুধবার বিকেলে সদর উপজেলার পাছবারইল এলাকায় নদীর পাড় থেকে তাঁর মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়।
পিবিআইয়ের তদন্তে বেরিয়ে আসে, ঘাতকেরা রফিকের বন্ধু ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় গাঁজা সেবনের কথা বলে রফিককে নির্জন নদীর পাড়ে নিয়ে যান তাঁরা। সেখানে হাতুড়ি দিয়ে আঘাতের পর রিপন দা দিয়ে গলা কেটে রফিকের মাথা শরীর থেকে আলাদা করে ফেলেন এবং পরে পেট কেটে লাশটি গুম করার চেষ্টা চালান।
বানিয়াজুরী তদন্তকেন্দ্রের উপপরিদর্শক পুলক কুমার দাস মজুমদার জানান, রোববার সকালে দিঘুলিয়া এলাকায় জনৈক কৃষক তাঁর ভুট্টাখেতে কাজ করতে গিয়ে বিচ্ছিন্ন মাথাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, নদী থেকে কোনো শেয়াল বা কুকুর মাথাটি টেনে খেতে নিয়ে আসে। মাথাটি ফরেনসিক পরীক্ষার জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
৫ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
৫ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
৫ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
৫ ঘণ্টা আগে