
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কম্পিউটার দোকানে ঢুকে ব্যবসায়ীকে দাড়ি ধরে টানাটানি ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত নাসিম ভূঁইয়ার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এমন দাবি করেছে উপজেলা বিএনপি।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ বুধবার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মো. ওয়াজেদ আলী বলেন, ‘এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি নাসিম ভূঁইয়াকে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির কর্মী-সমর্থক বলে প্রচার করা হয়। তবে গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এর তীব্র প্রতিবাদ করে ঘিওর উপজেলা বিএনপি।
গতকাল রাত ১১টার দিকে উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মো. ওয়াজেদ আলী (মিস্টার) এক যৌথ বিবৃতিতে বলেন, ‘নাসিম ভূঁইয়া বিএনপির কোনো পর্যায়ের—ইউনিয়ন, ওয়ার্ড বা সহযোগী সংগঠনের সদস্য বা নেতা-কর্মী নন। তাঁর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপিকে হেয় করার অপচেষ্টা করছেন।’
গত সোমবার রাত ৯টার দিকে ঘিওর উপজেলার থানা রোডের মানিক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ঢুকে প্রতিষ্ঠানটির মালিক আলী আজম মানিককে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং দাড়ি ধরে টানাটানি করেন এক ব্যক্তি। ঘটনাটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিএনপির ওই বিবৃতিতে আরও বলা হয়, হেনস্তাকারী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষ করে, দোকানদারের দাড়ি ধরে টানাহেঁচড়া করার ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, যা অত্যন্ত নিন্দনীয়।

বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোল্লাহাট উপজেলা সদর বাজারের এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও দেশে এর কোনো প্রভাব পড়বে না। শনিবার (১৪ মার্চ) বেলা ২টার দিকে সিলেট নগরের রায়নগর দপ্তরীপাড়া মসজিদ মাঠের সামনে ১৯ নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান
১ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে বাগ্বিতণ্ডার জের ধরে হাতাহাতিতে আব্দুল বারেক হাজি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর পোর্ট রোডের পেঁয়াজপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য দুই নারী ও দুই যুবককে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
ফেরত বাংলাদেশিরা বিদেশে যাওয়ার আশায় দালাল ও অনলাইনের মাধ্যমে প্রতারকদের প্রলোভনে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতের কলকাতায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দমদম...
২ ঘণ্টা আগে