
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মালবোঝাই ১৪টি ট্রাক নিয়ে ডুবে গেছে রো রো ফেরি শাহ আমানত। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে ডুবে যায় ফেরিটি।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে শাহ আমানত নামের বড় আকারের ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাট পন্টুনে নোঙর করে। স্বাভাবিকভাবে ফেরি থেকে যানবাহনগুলো আনলোডের সময় আকস্মিক ফেরিটি নদীতে ডুবে যায়। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরিচা ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক পাশে অতিরিক্ত ওজনের কারণে ফেরিটি কাত হয়ে ডুবে গেছে। এখনো পর্যন্ত পাঁচটি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেল শনাক্ত করা গেছে। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে তাঁদের হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ সোমবার পুলিশি পাহারায় তাদের চিকিৎসা প্রদান করতে দেখা যায়।
১২ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিকাশ চন্দ্র সরকার নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল
১৬ মিনিট আগে
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. শাহজাহান কবির নিষেধাজ্ঞা জারির এ নির্দেশ দেন।
১৮ মিনিট আগে
চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
১৮ মিনিট আগে