
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ১৪টি ট্রাক নিয়ে হেলে পড়েছে রো রো ফেরি শাহ আমানত, ফেরিটি ডুবে যায়নি। এমনটিই দাবি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এ দাবি করেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
এর আগে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়া ঘাটে মালবোঝাই ১৪টি ট্রাক নিয়ে ডুবে যায় রো রো ফেরি শাহ আমানত।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে শাহ আমানত নামের বড় আকারের ফেরিটি পাটুরিয়ার ৫ নম্বর ঘাট পন্টুনে নোঙর করে। স্বাভাবিকভাবে ফেরি থেকে যানবাহনগুলো আনলোডের সময় আকস্মিক ফেরিটি নদীতে ডুবে যায়। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে থানায় মামলা না করার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। তাঁরা সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজের শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, প্রকাশ্যে গুলিবর্ষণ ও দোকানে লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৭ মিনিট আগে
খুলনার দিঘলিয়ায় বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় নন্দিনী রায় নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের পাশের ভবনে কাজ করা কয়েকজন নির্মাণশ্রমিক বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। বর্তমানে সে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন...
৩৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে পৌরসভার মাওড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে