
মানিকগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দাশড়া এলাকায় নিজ বাড়িতে ননীবালা চক্রবর্তী (৯০) নামে এক বৃদ্ধার গলায় বটি দিয়ে আঘাত করে পালিয়েছেন কে বা কারা। আজ বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, ভোরের কোনো একসময় বাড়িতে থাকা বঁটি দিয়ে ননীবালার গলায় আঘাত করা হয়। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বঁটি উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সকাল ৮টার দিকে এক প্রতিবেশী ননীবালাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে তাঁর ছেলে দ্বিজেন চক্রবর্তী এসে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ননীবালা বাড়িতে একাই থাকতেন। তাঁর চার ছেলের মধ্যে দুজন একই ওয়ার্ডে বসবাস করেন।
পরিবারের দাবি, ঘটনার আগে ননীবালার কানে স্বর্ণের দুল ছিল। ঘটনার পর দুল দুটি পাওয়া যায়নি। স্বর্ণালংকার নেওয়ার উদ্দেশ্যে হামলা হয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, বঁটি দিয়ে গলায় আঘাত করার ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে অপরাধের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম ইয়াংনি মুরুংপাড়ায় হামে ৯ শিশু আক্রান্ত হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। খবর পেয়ে দুটি মেডিকেল দল পাঠিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রোগীদের অবস্থা খারাপ মনে হলে নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।
১ সেকেন্ড আগে
খুলনা নগরীর আলোচিত সন্ত্রাসী মোরশেদ আহম্মেদ রিপনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিপন নগরীর পশ্চিম বানিয়াখামারের আব্দুল আলিমের ছেলে। তিনি আলোচিত শেখ বাড়ির ক্যাডার শওকতের ছোট ভাই ও যুবলীগ কর্মী। এলাকায় ‘শুটার রিপন’ নামে পরিচিত তিনি।
৫ মিনিট আগে
জয়পুরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পাথরটির আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।
৮ মিনিট আগে
রাজধানীর গুলশানের প্রাইভেটকারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় মামলা হলেও যে কিশোর ঘটনার সময় গাড়ি চালাচ্ছিল এবং আটক হয়েছিল তাকে আসামি করা হয়নি। তার পরিবর্তে আসামি করা হয়েছে গাড়িটির মূল চালককে। এতে তাদের কোনো দায় নেই। নিহতের ভাই যাকে আসামি করেছেন, তারই নাম এজাহারে দেওয়া হয়েছে...
১০ মিনিট আগে