মানিকগঞ্জের সিংগাইরে জমি ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তিনজনকে আলোচিত হত্যা মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড পেয়েছেন আরও সাতজন। খালাস পেয়েছেন চার আসামি।
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং জামায়াত-শিবিরের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। কর্মসূচি থেকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।
অপহরণের ১০ দিন পর মানিকগঞ্জের বিশ্ববিদ্যালয়ছাত্র রিদয়ন আনসারীকে (২৫) উদ্ধার করা হয়েছে। অপহরণকারীরা তাঁকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ফেলে রেখে যায় বলে জানা গেছে। সোমবার রাতে সেখানে ফেলে যাওয়ার পর মঙ্গলবার সকালে এক ট্রাকচালকের সহায়তায় নবীনগরের পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছান তিনি। পরে পরিবারের সদস্যরা তা
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-যমুনায় মাছ ধরতে নেমেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না মানিকগঞ্জের শিবালয়ের জেলেরা। ঋণের চাপ, সংসার চালানোর সংকট ও সরকারি চাল না পাওয়ার অভিযোগে দুশ্চিন্তায় তাঁরা। মৎস্য বিভাগ বলছে, নাব্য সংকটসহ নানা কারণে ইলিশ কমেছে।