
মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও নৌ পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাটুরিয়া ও দাশকান্দি এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানে তিনটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের ঘিওরের মোশারফ হোসেন (৪৪), টাঙ্গাইলের নাগরপুরের মো. রুবেল মন্ডল (২৯), মো. আবুল কালাম (৩৬), মো. রনি (২২); রাজবাড়ীর টিটু মন্ডল (৩৩), মো. আইয়ুব শেখ (২৬); নারায়ণগঞ্জের মো. বিপ্লব হোসেন (৪১), রিয়াজুল ইসলাম (২৮); মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. রনি (২৬), মহিদুর রহমান (২১), মো. সানি (২৭), পলাশ শেখ (২৮), শরিফুল খান (২৩), মুন্নু শেখ (২৮); পটুয়াখালীর গলাচিপা এলাকার নুরুজ্জামান (৩৫), ভোলার মো. হোসেন (২৩), আ. রহিম (৫২) ও টাঙ্গাইলের মির্জাপুর এলাকার সুজন চক্রবর্তী (৪৮)। জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ড্রেজারগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও নদীরক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

জেলার ১৩টি উপজেলায় নামে-বেনামে গড়ে উঠেছে কয়েকশ সেমাই কারখানা। স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এসব কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৬ ঘণ্টা আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
৬ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
৬ ঘণ্টা আগে