
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (৭ মার্চ) রাতে পৌরসভার গোবিন্দল নতুন বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।
দণ্ডপ্রাপ্তরা হলেন গোবিন্দল এলাকার দাদন মিয়ার ছেলে মো. সুজন (৩০) এবং ওহাব আলীর ছেলে মো. মানিক (২৮)। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি খননযন্ত্র ও দুটি মাটি পরিবহনকারী ট্রলি অকেজো করা হয়।
এ বিষয়ে ইউএনও খায়রুন্নাহার বলেন, কৃষিজমির টপ সয়েল কেটে নেওয়া হলে জমির উর্বরতা শক্তি নষ্ট হয় এবং কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ে। তাই ফসলি জমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্য করলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বরিশালের মেহেন্দীগঞ্জে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূর দুই কান ছিঁড়ে স্বর্ণের দুল নিয়ে গেছে চোর। এতে ওই নারীর কানে মারাত্মক জখম হয়েছে। একই রাতে ওই ঘরের আরেক নারীর নাকের গহনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় চোর চক্র।
২ মিনিট আগে
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ চরপাড়া এলাকা থেকে মানসিকভাবে অসুস্থ তানজিনা নামে ২২ বছর বয়সী এক তরুণী ৩৪ দিন ধরে নিখোঁজ। ২৩ জুলাই সকালে বাড়ি থেকে লতিবাবাদ বাজারের উদ্দেশে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। এ ঘটনায় সদর মডেল থানায় জিডি করেছে পরিবার।
৩ মিনিট আগে
বরিশাল থেকে আবারও সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদ এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে আজ মঙ্গলবার দুপুর দেড়টা থেকে সড়কে বাস রেখে আবারও অবরোধ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকেরা।
৬ মিনিট আগে
ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তার ও বাইরের বিভিন্ন মালামাল চুরির অভিযোগে ২৫ আগস্ট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। পুলিশ জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে।
১৪ মিনিট আগে