
জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় মাসুদ রানা (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে মেলান্দহের নয়ানগর এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহত মাসুদ রানা নয়ানগর গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছোট ভাই হাসিব ঘটনার পর পালিয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, জমি নিয়ে সৎ দুই ভাইয়ের মধ্যে অনেক দিন ধরে ঝগড়াবিবাদ চলছিল। গতকাল সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই হাসিব রড দিয়ে বড় ভাই মাসুদ রানার মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন আহত মাসুদ রানাকে উদ্ধার করে প্রথমে মেলান্দহ এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম বলেন, মারামারির ঘটনায় আহত একজন রোগীকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
২ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে