
মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয় ব্যবহার করে একটি চক্র প্রতারণার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। সরকারি কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিদের ফোন করে বিভিন্ন তথ্য সংগ্রহের পাশাপাশি আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় সর্বসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সাটুরিয়া ইউনিয়নের এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ইউএনও পরিচয়ে ফোন করে সাটুরিয়া বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মোবাইল নম্বর চান প্রতারক চক্রের এক সদস্য। বিষয়টি সন্দেহজনক মনে হলে প্রশাসনকে জানানো হয়।
ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, উপজেলা প্রশাসন এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয়। কেউ বিভ্রান্তিকর ফোন বা বার্তা পেলে তাতে সাড়া না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।
কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার একমাত্র অফিসিয়াল মোবাইল নম্বর ০১৭১৩-৩৫৩৩১৭। এই নম্বর ছাড়া অন্য কোনো নম্বর থেকে ইউএনও বা তাঁর দপ্তরের পরিচয়ে যোগাযোগ করা হলে তা প্রতারণার অংশ হতে পারে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতারক চক্রের ফোন পেলে কোনো ব্যক্তিগত বা দাপ্তরিক তথ্য না দেওয়া এবং কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক ফোন বা যোগাযোগের ঘটনা দ্রুত উপজেলা প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

বরগুনার বামনায় ধানখেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে শাহআলম ফকির (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার ঢুষখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় ২২ আগস্ট থেকে এক বছর ও তার বেশি বয়সীদের ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ৭ লাখ ২৫ হাজার ১৩৮ জনকে বিনামূল্যে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় ডোজ শুরু হবে ২৬ সেপ্টেম্বর।
১১ মিনিট আগে
মামলার বরাত দিয়ে সিআইডি জানায়, সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) নিয়মিত সাইবার মনিটরিংয়ে দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়া সাইটের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। তদন্তে বেটিং সাইটে ব্যবহৃত বিভিন্ন এজেন্টের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে...
২৩ মিনিট আগে
খুলনা নগরীর লবণচরা থানাধীন এলাকায় এক দিনে দুই যুবক হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। দুই হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামি গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
২৭ মিনিট আগে