বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে সকাল থেকেই উত্তপ্ত মাগুরা। আজ রোববার সকাল ১০টার পর থেকে দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মেহেদী হাসান রাব্বী নামে একজনসহ চারজন মারা গেছেন। রাব্বী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। অপর তিনজন শিক্ষার্থী হলেন ফরহাদ হোসেন ও সুমন শেখ, আহাদ মোল্লা। গুরুতর আহত হয়েছেন অর্ধশতাধিক।
ছাত্রদল নেতা রাব্বীর বাড়ি শহরের বৈরনাতুল গ্রামে। শিক্ষার্থী ফরহাদ হোসেনের বাড়ী শ্রীপুরের রায়নগরে। সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সুমন শেখের বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন এবং আহাদ মোল্লার বাড়ি একই উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী বেলা ১১টায় পারনান্দুয়ালী এলাকায় ছাত্র–জনতা ও পুলিশ ও আওয়ামী লীগ নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষে পড়ে গুলিবিদ্ধ হন। এরপর দুপুর ১২টায় তাঁকে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অপর দিকে ফরহাদ হোসেন একই জায়গাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে সদর হাসপাতালের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের দুই শিক্ষার্থী সুমন শেখ ও আহাদ মোল্লা গুলিবিদ্ধ হন মহম্মদপুর সদরে। জানা যায়, আন্দোলনকারীরা স্থানীয় থানা ঘেরাও করতে গেলে পুলিশ ছাত্র–জনতার ওপরে গুলি করে। এরপর সুমন শেখ ও আহাদ মোল্লা গুলিবিদ্ধ হলে তাঁকে মাগুরা সদর হাসপাতালে আনা হয় বেলা ২টায়। সেখানে এই শিক্ষার্থীর মৃত্যু ঘোষণা করেন সদর হাসপাতালের পরিচালক মহসিন হোসেন।

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র, একটি খালি ম্যাগাজিন ও ৯ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে গেন্ডারিয়া থানার ঘুন্টিঘর এলাকার রিগ্যাল সিএনজি পাম্পের বিপরীত পাশে রেললাইনের পাশের একটি ড্রেন থেকে এসব...
৩২ মিনিট আগে
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শন করেন তিনি। এরপর শনিবার রাতেই প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে...
৩৪ মিনিট আগে
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী ও ছেলের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় নেওয়া হয় এবং তাঁর শ্বশুরের মরদেহ নেওয়া হয় থানাপাড়ায়। ধর্মীয় রীতি অনুযায়ী দেবাশীষ দত্ত ও তাঁর তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের সৎকারের প্রস্তুতি চলছে।
৪৩ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরের ইপিজেড থানার নেভি হাসপাতাল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে