
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মল্লিকপাড়া জামে মসজিদ কমিটির টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতা–কর্মীদের হামলার শিকার জেলা যুবদলের কার্যনির্বাহী পরিষদের সদস্য মুন্সী মিরান হোসেন (৪৩) মারা গেছেন। ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহত মিরানের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ এশার নামাজের পর মসজিদ কমিটির সাবেক সভাপতি, স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য জামিরুল ইসলামের সঙ্গে যুবদল নেতা মিরান হোসেনের বাগ্বিতণ্ডা হয়। তখন জামিরুলের লোকজন মিরানের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যান। স্থানীয় লোকজন ও স্বজনেরা মিরানকে উদ্ধার করে প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ও পরে ঢাকায় নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করেন। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।
মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বজনেরা জানিয়েছেন, মৃত্যুর পর মিরানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়। আজ রবিবার বেলা ৩টায় মিরানের মরদেহ এলাকায় আনা হয়। পরে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আসরের নামাজের পর মিরানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে মাগুরা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মী ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সংস্কারের ৫ দফা দাবি দীর্ঘদিনেও পূরণ না হওয়ায় বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের বাণিজ্য ভবন মাঠে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন একদল শিক্ষার্থী। আজ শনিবার বিকেলে তাঁরা এক বছর আগের দাবি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতীকী এ প্রতিবাদ জানান। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সংস্কার কাজ শুরু...
৮ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার ম্যারাথনের আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন। এতে তিন শতাধিক দৌড়বিদের সঙ্গে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মো. নুরুল হক। আয়োজন শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন...
১০ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৪ মিনিট আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
৩৩ মিনিট আগে