Ajker Patrika

যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
যৌতুকের জন্য গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধারে গেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে সুমি আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমি আক্তার মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়। সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেন তাঁর শ্বশুরবাড়ির লোকজন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল রোববার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুমি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে আকবর হাওলাদার। খবর পেয়ে আজ সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত আকবর হাওলাদারসহ তাঁর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত