
মাদারীপুর জেলার শিবচরে দুটি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (২৬ এপ্রিল) সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ী থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল একটি ট্রাক। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুরে পৌঁছারে পেছন থেকে পণ্যবাহী আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের যাত্রীরা মুহূর্তেই সড়কে ছিটকে পড়েন। আহত হন অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, সোহেল তাঁর দুই সন্তানকে নিয়ে টঙ্গীর বনমালা এলাকায় নিজ বাসায় বাস করছিলেন। রোববার সকালে সোহেলের মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাকিবের রক্তাক্ত মরদেহ বাসার মেঝে থেকে ও তার বাবা সোহেলের মরদেহ পার্শ্ববর্তী একটি রেললাইন থেকে উদ্ধার করে।
১ মিনিট আগে
নওগাঁর বদলগাছীতে শ্মশানঘাট থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের শ্মশানঘাটে স্থানীয় লোকজন গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান। পরে তাঁরা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
৪ মিনিট আগে
নিয়োগ ও পদায়নের দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। আজ রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পূর্বঘোষিত এ কর্মসূচি শুরু করেন তাঁরা।
৭ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় অন্তঃসত্ত্বা তরুণীর ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখাল এলাকায়। ভুক্তভোগী সোহেদা নূর মোহনা (২১) বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আব্দুল মোনাফ....
২৩ মিনিট আগে