
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গাগামী লেন থেকে হাইওয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাস্তা পার হওয়ার সময় কোনো পরিবহনের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। দ্রুত গতির যানবাহনের ধাক্কায় তাঁর মাথা থেঁতলে গেছে। তবে তাঁর মৃত্যুর কারণ বা সূত্র নিশ্চিত নয়।
আব্দুল্লাহ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সড়কে দেখি এক নারীর মরদেহ পড়ে আছে। সম্ভবত সড়ক পার হওয়ার সময় দ্রুত গতির কোনো পরিবহন ওই নারীকে চাপা বা ধাক্কা দেয়। এতে তাঁর মাথা ও মুখ থেঁতলে গেছে। তাঁকে চেনা যাচ্ছে না।’
শিবচর হাইওয়ে থানার ডিউটি অফিসার মুন্সি শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এক্সপ্রেসওয়েতে ডিউটিতে ছিলাম। খবর পেয়ে এসে দেখি, এক নারীর মরদেহ পড়ে আছে। সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

জামালপুরের ইসলামপুরে কোরবানি গরুর মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন মিয়া (১২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত বাগেরহাটের চিতলমারী উপজেলার দুই তরুণ শোয়াইব শেখ এবং শয়ন ঢালীর দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে পিরোজপুরের নাজিরপুর উপজেলার একই পরিবারের তিন সদস্য রয়েছে। তাদের বাড়ি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে শহরতলির বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহায় পশু কোরবানির পর রাজধানীজুড়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার (২৮ মে) দুপুর থেকে নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের বর্জ্য সংগ্রহ করতে দেখা গেছে।
৬ ঘণ্টা আগে