
মাদারীপুর জেলার শিবচরে দুই পাঠাও রাইডারকে জিম্মি করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার রাতে উপজেলার উমেদপুর ইউনিয়নের আলীপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুর জেলার শিবচরের উমেদপুর ইউনিয়নের আলীপুরের মৃত হেমায়েত মুন্সীর ছেলে অপু মুন্সী (২৪) এবং একই গ্রামের কালাম উকিলের ছেলে শাওন উকিল (২২)।
শিবচর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ জুন ঢাকার লালবাগ এলাকা থেকে মহসিন নামের এক যুবক পাঠাও অ্যাপের মাধ্যমে রাইডার মো. হাসান আহমেদকে (৩৮) নিয়ে কামরাঙ্গীরচরে যান। এ সময় মহসিন ওই রাইডারের মোবাইল নম্বর রেখে দেন। পরে গত ২০ জুন ফোনে রাইডার হাসানকে আড়াই হাজার টাকা ভাড়ার চুক্তিতে শিবচর নিয়ে আসেন মহসিন। শিবচরের উমেদপুর ইউনিয়নের আলীপুর এলাকায় পৌঁছানোর পরই মহসিনের সহযোগী অপু মুন্সী, শাওন হোসেনসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে রাইডার হাসানকে জিম্মি করেন। হাসানের গলায় ধারালো অস্ত্র ধরে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন তাঁরা।
বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা মুক্তিপণ আদায়ও করে চক্রটি। পরে হাসানের ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে দিয়ে তাঁকে ছেড়ে দেয়। এ ঘটনার পরদিন হাসান শিবচর থানায় অভিযোগ করেন।
এরপর গত ২৭ জুন ঠিক একইভাবে আরিফ হোসেন (২৭) নামে আরেক পাঠাও রাইডারকে ঢাকার কদমতলী থেকে শিবচরের উমেদপুর নিয়ে আসে এই চক্র। সেখানে জিম্মি করে মুক্তিপণ আদায় করে মোটরসাইকেল নিয়ে আরিফকে ছেড়ে দেয় তারা। এ বিষয়েও শিবচর থানায় অভিযোগ দায়ের করা হয়।
পরে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. রব্বানীর নেতৃত্বে শিবচর থানা-পুলিশ অভিযানে নামে। প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে চক্রের সদস্য অপু মুন্সী ও শাওন উকিলকে ধরা হয়। এ সময় দুটি মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা বলেন, ‘অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পাঠাও রাইডারদের অভিযোগ মামলা হিসেবে নিয়ে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।’

প্রায় দুই দশক ধরে বন্ধ নীলফামারীর সৈয়দপুর-চিলাহাটি রেলপথের ৯ স্টেশনের মধ্যে ৫টি। ফলে একদিকে যাত্রীদের ভোগান্তি বাড়ছে, অন্যদিকে পরিত্যক্ত স্টেশনগুলোর অবকাঠামো, লুপলাইন ও মূল্যবান রেলসম্পদ নষ্ট হচ্ছে এবং বেদখল হচ্ছে বিপুল ভূসম্পত্তি।
১ ঘণ্টা আগে
রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার হয় আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বাড়িটি। ঝালকাঠি শহরের রোনালসে সড়কের সেই বাসভবনটি দুই বছর ধরে পরিত্যক্ত। একসময় আওয়ামী রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত ভবনটি এখন পরিণ
৬ ঘণ্টা আগে
যেদিকে চোখ যায়, পানি আর পানি। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি—সবখানেই জলাবদ্ধতার চিত্র। টানা বৃষ্টিতে যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। বাড়ি থেকে রাস্তায় যাওয়া-আসা করতে হচ্ছে সাঁকো অথবা ডিঙিনৌকায়।
৬ ঘণ্টা আগে
নওগাঁর আত্রাইয়ের বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে খোলা জায়গায় ত্রিপল টানিয়ে পাঠদান চলছে। রোদ-বৃষ্টি আর কক্ষসংকটে পড়ালেখা করতে গিয়ে দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।
৬ ঘণ্টা আগে