
মাদারীপুর জেলার শিবচরের পদ্মা সেতু-সংলগ্ন নদীশাসন বাঁধ এলাকায় নানা প্রজাতির গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। ছায়াঘেরা পরিবেশ তৈরি এবং পর্যটক আকর্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পদ্মা নদীর বেড়িবাঁধে গাছ লাগানোর এই কর্মসূচি শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শিবচরের পদ্মা নদী-সংলগ্ন মাদবরের চর এলাকার বেড়িবাঁধ থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত অংশে ১ হাজার ৩০০ গাছের চারা রোপণ করা হবে। ইতিমধ্যে বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন এই কর্মসূচির উদ্বোধন করেন। পদ্মাপাড়ের দীর্ঘ এই বেড়িবাঁধে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কদম, জারুল, সোনালু, পলাশসহ নানা প্রজাতির গাছের চারা লাগানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, পদ্মা সেতুর নদীশাসন বাঁধ তৈরির পর পদ্মাপাড় একরকম পর্যটনকেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে আসে সময় কাটাতে। ঈদের সময় পর্যটকদের ঢল নামে। তবে নদীর পাড়ে কোনো গাছপালা না থাকায় বেশ কষ্ট হয় রোদের তাপে। বেড়িবাঁধে গাছ লাগানো হলে একসময় এই গাছগুলো সৌন্দর্য ছড়াবে। ছায়া দেবে।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, সরকারি উদ্যোগে গাছ রোপণ শুরু হয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে চমৎকার। এক পাশে নদীর টলমলে পানি অন্য পাশে সারবদ্ধ গাছ। চমৎকার পরিবেশ তৈরি হবে।
উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমান বলেন, ‘উপজেলা উন্নয়ন তহবিল থেকে পদ্মাপাড়ে ১ হাজার ৩০০ গাছ লাগানোর কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এ সময় সহকারী কমিশনারও (ল্যান্ড) ছিলেন। আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি। পুরো এলাকাজুড়ে গাছ লাগানো সম্পন্ন হতে আরও এক সপ্তাহ লাগবে।’
বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন বলেন, ‘পর্যটকদের জন্য মনোরম পরিবেশ তৈরিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মার পাড়জুড়ে অসংখ্য গাছ লাগানো হবে। গাছগুলো বড় হলে অন্যরকম সৌন্দর্যবর্ধন হবে পদ্মার পাড়ে, যা পর্যটকদের আরও আকৃষ্ট করবে।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে