বিশ্ব মা দিবস আজ

মাদারীপুর শহরের বাসিন্দা আমেনা বেগম। বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। এসেছে ক্লান্তি ভাব। কিন্তু এ বয়সেও বিশ্রাম নেই এই মায়ের। প্রতিবন্ধী মেয়ের সেবা করে দিনরাত পার করছেন তিনি।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ২ নম্বর শকুনি এলাকার মন্নান হাওলাদারের স্ত্রী আমেনা বেগম। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে। ২০ বছর আগে স্বামীকে হারিয়েছেন। ছোট মেয়ে ফাহিমা আক্তার (২৩) শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ফাহিমা জন্মের সময় সুস্থ ও স্বাভাবিক ছিল। তবে তিন বছর বয়সের সময় জ্বর হওয়ার পর থেকে তার শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। বড় হতে থাকলে সমস্যা আরও বাড়তে থাকে। ডাক্তার ও কবিরাজ দেখিয়েও ফাহিমার কোনো উন্নতি হয়নি। আস্তে আস্তে এক হাত ও পা বাঁকা হয়ে যায়। সঙ্গে ঘাড়ও বাঁকা হয়ে যায়। এ ছাড়া মানসিক সমস্যাও দেখা দেয়। স্বামীর মৃত্যুর পর প্রতিবন্ধী মেয়েকে নিয়ে শুরু হয় আমেনা বেগমের জীবনযুদ্ধ।
আমেনা বেগমের বড় মেয়ে ফাতেমা আক্তারের বিয়ে হয়েছে। ছেলে ওয়াদুদ হাওলাদার ও মুরাদ হাওলাদারও বিয়ে করে আলাদা সংসার করছেন। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে স্বামীর ভিটায় থাকেন আমেনা বেগম। হাঁস, মুরগি ও ছাগল পালন করেন তিনি। সেই আয় ও ছেলেদের সহযোগিতায় মা এবং প্রতিবন্ধী মেয়ের সংসার চলছে। প্রতিবন্ধী মেয়েকে ছেড়ে আমেনা বেগম কোথাও একদিন থাকতেও পারেন না। মেয়েকে খাইয়ে দেওয়া, গোসল করানো, চুল ঠিক করা, কাপড় পরানো, ওষুধ খাওয়ানো, রান্না করাসহ সব কাজ তিনি নিজ হাতে করেন। বৃদ্ধ বয়সে যেখানে আমেনা বেগমের একটু বিশ্রামে থাকার কথা, সেখানে তিনি নিজের কথা চিন্তা না করে প্রতিবন্ধী মেয়ের সেবায় জীবন কাটিয়ে দিচ্ছেন। নিজের ডাক্তার দেখানোর কথা থাকলেও মাসে মাসে মেয়েকে নিয়ে ছুটতে হয় ডাক্তারের কাছে। এরপর সেই ওষুধ নিয়ম করে মেয়েকে খাওয়াতে হয়।
আমেনা বেগম বলেন, ‘আমার মেয়ে প্রতিবন্ধী। নিজে নিজে কিছুই করতে পারে না। তাই আমি সব করিয়ে দেই। এখন আমার বয়স হয়েছে। অনেক কিছুই করতে কষ্ট হয়। তবুও নিজেরই সব করতে হয়। আমি তো মা, মা কি কখনো চাইতে পারে তাঁর সন্তান কষ্টে থাকুক। সন্তানের শান্তিতেই মায়ের আসল সুখ।’
প্রতিবেশী মিনু বেগম বলেন, মায়েরা এমনই হয়। এ বয়সে আমেনা বেগমের সেবাযত্ন পাওয়ার কথা। সেখানে তিনি তাঁর প্রতিবন্ধী মেয়ের সেবা করে যাচ্ছেন। মায়ের সঙ্গে কারও তুলনা হয় না।
মাদারীপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজনীন আফরোজ বলেন, আমেনা বেগম একজন পরিশ্রমী মা। তাঁর বয়স হলেও তিনি খুব সুন্দরভাবে তাঁর প্রতিবন্ধী মেয়ের দেখাশোনা করছেন। পাশাপাশি তিনি হাঁস, মুরগি ও ছাগল পালন করে আয়ও করছেন।

কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নির্মাণাধীন আব্দুস সামাদ প্লাজার ছাদে রড তোলার সময় উচ্চ ভোল্টেজের তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঘটে এ দুর্ঘটনা। শ্রমিকদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৭ মিনিট আগে
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দর থেকে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর হয়ে তিন ঘণ্টায় ভারতে পণ্য রপ্তানির লক্ষ্য নিয়ে বারইয়ারহাট-মিরসরাই, হেঁয়াকো-ফটিকছড়ি ও রামগড়-খাগড়াছড়ি সড়ক প্রশস্তকরণ প্রকল্প শুরু হয়েছিল। ১ হাজার ২০০ কোটি টাকার এই প্রকল্প পেয়েছিল ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিল্ডকন লিমিটেড।
৩২ মিনিট আগে
ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান আজকের পত্রিকাকে বলেন, কিছু চিরকুট সিআইডির ক্রাইম সিন ইউনিট উদ্ধার করেছে। ফরেনসিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সিআইডি এগুলো পুলিশের কাছে হস্তান্তর করলে তা খতিয়ে দেখা হবে। হাতের লেখা মিলিয়ে দেখা কিংবা সিআইডির তদন্ত প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
১ ঘণ্টা আগে