
মাদারীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি নির্জন রাস্তায় ব্যানার নিয়ে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।
৩৮ সেকেন্ডের মিছিলের ভিডিওটি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাদারীপুর জেলা শাখার সদস্য ও মাদারীপুর পৌর শাখার সভাপতি নোবেল ব্যাপারী তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ছবিসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবিসম্বলিত ব্যানার হাতে নিয়ে নির্জন একটি সড়কে মিছিল বের করেন বেশ কয়েকজন যুবক। তাঁদের মুখে মাস্ক ও কয়েকজনের মাথায় হেলমেট পরা ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর শহরের সরদার কলোনির সড়কে কয়েকজন তরুণ মাস্ক পরে দাঁড়ানো ছিল। হঠাৎ তাঁরা একটি ব্যানার হাতে নিয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি সর্বোচ্চ ৫ মিনিট স্থায়ী ছিল। সবার মুখে মাস্ক ছিল, তাই কারও চেহারা চেনা যায়নি। তাঁদের মিছিলটি তোতা সড়কে গিয়ে শেষ হয়ে যায়। পরে তাঁরা দ্রুত স্থান ত্যাগ করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ঝটিকা মিছিল হয়েছে কি না, আমার জানা নেই। তবে তাঁরা লুকিয়ে শহরের নির্জন স্থান বা অলিগলিতে চোরের মতো মিছিল করে থাকতে পারেন। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন প্রতি সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে সারের ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ করেছেন বঞ্চিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা...
৫ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীর খরতৈল সুখিনগর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক হানিফ মাহমুদ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
জীবন মানেই সংগ্রাম আর সেই সংগ্রামের এক জীবন্ত ও অনন্য দৃষ্টান্ত আলতাফ হোসেন। তবে নিজ গ্রাম ও আশপাশের মানুষের কাছে তিনি পরিচিত ‘দুখু মিয়া’ নামে। জন্মের পর থেকেই তাঁর দুটি হাত নেই। কিন্তু এই চরম শারীরিক প্রতিবন্ধকতাও তাঁর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে। হাত না থাকলেও পা দিয়ে লিখেই তিনি পড়াশোনা শেষ
১০ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর মর্জিনা খাতুন (২৯) নামের এক তরুণীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার সাসলা পিয়ালা এলাকার একটি স্থানীয় পুকুর থেকে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
১৩ মিনিট আগে