Ajker Patrika

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, গ্রেপ্তার ২

টঙ্গী প্রতিনিধি 
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১৭: ১০
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত, গ্রেপ্তার ২
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক হানিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী ধরতে অভিযানের সময় ছুরিকাঘাতে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক হানিফ মাহমুদ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত নয়টার দিকে খরতৈল সুখিনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ খরতৈল এলাকার কামরুজ্জামান শাওন খন্দকার ওরফে কাইল্যা শাওন (২৬) এবং তাঁর সহযোগী সাগরকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত নয়টার দিকে উপপরিদর্শক হানিফ মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ খরতৈল সুখিনগর এলাকায় ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় শাওন ও সাগরকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, আটকের একপর্যায়ে শাওন তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে উপপরিদর্শক হানিফ মাহমুদের পায়ের বিভিন্ন স্থানে আঘাত করেন।

আহত হানিফ মাহমুদকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামলা দায়েরের পর আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত