Ajker Patrika

মাদারীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, যান চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে মহাসড়কে টায়ার জ্বালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় রোববার ভোর থেকে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।

রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৪টা থেকে এ অবরোধ শুরু হয়।

ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় রোববার ভোর থেকে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় রোববার ভোর থেকে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাত থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করেন তাঁরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন দূরদূরান্তের যাত্রীরা।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, অবরোধের শুরুর দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হওয়ার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সকালে ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে অবরোধের বিষয়টি জানতে পেরেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত