
মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের লিফটে আটকে পড়া নারীসহ ১০ দর্শনার্থীকে প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে তাঁদের উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন।
ভুক্তভোগী, হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোগী দেখতে আসা স্বজনেরা মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতালের পঞ্চম তলা থেকে নিচে নামার উদ্দেশ্যে লিফটে ওঠেন। এ সময় লিফটের দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। পরে দরজা না খোলায় নারীসহ ১০ জন লিফটের ভেতরে আটকা পড়েন।
আটকে পড়াদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। প্রচণ্ড গরমে তাঁরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে বিষয়টি মাদারীপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা পর বেলা ২টার দিকে আটকে পড়া ১০ দর্শনার্থীকে উদ্ধার করে।
মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) অখিল সরকার বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে উদ্ধার করা হয় নারীসহ ১০ দর্শনার্থীকে। উদ্ধার করা সবাই সুস্থ ও স্বাভাবিক আছে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান বলেন, বড় দুর্ঘটনার আগেই ১০ জনকে উদ্ধার করা হয়েছে। সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হননি। লিফটের টেকনিক্যাল সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জের ঝিটকার ঐতিহ্যবাহী হাজারী গুড় ভৌগোলিক নির্দেশক বা জিআই নিবন্ধন সনদ পেয়েছে। শিল্প মন্ত্রণালয়ের অধীন ডিপিডিটি ১৫ জুন সনদটি ইস্যু করে। ‘মানিকগঞ্জের হাজারী গুড়’ নামে পণ্যটি জিআই-৬২ নম্বরে ২০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে নিবন্ধিত হয়েছে।
৪ মিনিট আগে
অভিযুক্তরা নিজেরা চিকিৎসক হওয়া সত্ত্বেও ডা. ধীপ্রার চিকিৎসার খরচ না দিয়ে ইচ্ছাকৃতভাবে অবহেলা করেন। এমনকি তাঁর এফসিপিএস পরীক্ষার প্রস্তুতি গ্রহণেও আসামিরা অন্যায়ভাবে বাধা দেন। মৃত্যুর কিছুদিন আগে ডা. ধীপ্রা ‘ফিমেল ডক্টরস ইন বাংলাদেশ’ নামে একটি ফেসবুক গ্রুপেও তাঁর ওপর হওয়া পারিবারিক নির্যাতনের কথা পোস
১৩ মিনিট আগে
রাজধানীর পান্থপথে আম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কলাবাগান থানাধীন পশ্চিম পান্থপথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে সায়মা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের হাজীবাড়ির কাছে এ ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।
২৪ মিনিট আগে